ক্বান্দে ফারসি উৎসব
ক্বান্দে ফারসি উৎসব
হোম রেজিস্ট্রেশন / লগইন খবর নোটিশ আমাদের সম্পর্কে
উৎসব বুলেটিন

ক্বান্দে ফারসি উৎসব’ এর নীতিমালা পরিষদের প্রথম সভা

ক্বান্দে ফারসি উৎসব’ এর নীতিমালা পরিষদের প্রথম সভা

‘ক্বান্দে ফারসি উৎসব’ এর নীতিমালা পরিষদের প্রথম সভা গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, রোববারে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসে পরিষদের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি, পাবলিক ডিপ্লোম্যাসি বিশেষজ্ঞ ইসরাফিল আমিরি ও কালচারাল কাউন্সেলর ড.মাহদি মৌলায়ি অরানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, আন্‌জুমানে ফারসি বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. ইসমাইল সদেগি উপস্থিত ছিলেন (পরিষদের সদস্য অধ্যাপক ড. মোঃ আবুল কালাম সরকার সফরে থাকায় সভায় উপস্থিত থাকতে পারেননি)। বৈঠকে উৎসবের গঠনতন্ত্র এবং বিচার-সংক্রান্ত নির্দেশিকা পর্যালোচনা করে অনুমোদন দেয়া হয়।